News Headline :
জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি আইআরজিসির
তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ প্রস্তাবের উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনার নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। এতে আরও বলা হয় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS