News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন জাতীয় স্টেডিয়াম

নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন জাতীয় স্টেডিয়াম

গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। 

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে স্থাপনার নাম পরিবর্তন নতুন কিছু নয়। এবারও পরিবর্তন হচ্ছে অনেক স্টেডিয়ামের নাম। এরই ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে’র নাম বদলে পূর্বের ‘ঢাকা স্টেডিয়াম’ করা হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো। ’

ওই প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS