News Headline :
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন এখনই সময় অসভ্যতাকে স্পষ্টভাবে ‘না’ বলার: মুশফিকুল আনসারী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায় নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা
অবশেষে রাজধানীতে ঝড়-বৃষ্টি

অবশেষে রাজধানীতে ঝড়-বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হলেও ঢাকায় এর প্রভাব দেখা যায়নি। যদিও মোখার প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। কিন্তু ঢাকায় বৃষ্টি হয়নি। যে কারণে টানা দাবদাহে অতিষ্ঠ ছিল নগরবাসী।

অবশেষে মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার পর রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। ফলে অনেকটা স্বস্তিতে নগরবাসী।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS