News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আইপিএলে বাংলাদেশের কারো দল না পাওয়া মানে ‘অবস্থা ভালো নয়’

আইপিএলে বাংলাদেশের কারো দল না পাওয়া মানে ‘অবস্থা ভালো নয়’

ক্রিকেটে পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর এখন আইপিএল। এখানে সুযোগ পাওয়ার চেষ্টা থাকে প্রায় সব খেলোয়াড়ের।কিন্তু এবারের আইপিএলে সুযোগ পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজুর রহমানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল।  

আইপিএলের মেগা নিলামে সবমিলিয়ে ১২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন বাংলাদেশ থেকে। তাদের কাউকেই নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই ঘটনায় হতাশা আছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমেরও। বুধবার মিরপুরে এ নিয়ে কথা বলেন তিনি।

ফাহিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়। ’

আইপিএলের বেশিরভাগ আসরেই বাংলাদেশ থেকে দুয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সবশেষ দুই বছর কয়েকজন ক্রিকেটারের ডাক এলেও তাদেরকে ছাড়পত্র দেয়নি বিসিবি। এতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ কমেছে বলে মনে করেন কেউ কেউ। ভবিষ্যতে এমন সুযোগ এলে হাতছাড়া করা হবে না বলে জানান ফাহিম।  
 
তিনি বলেন, ‘জোর করে কিন্তু…এই দেশে বলি, ওই দেশে বলি, ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর। ’

‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS