News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
জুলাই শহীদদের নামে বদলে যাচ্ছে তিন স্টেডিয়ামের নাম

জুলাই শহীদদের নামে বদলে যাচ্ছে তিন স্টেডিয়ামের নাম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গত আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে শহীদ হয়েছেন বহু মানুষ।জুলাই আন্দোলনে তিন শহীদের নামে তিনটি স্টেডিয়ামের নামকরণের পরিকল্পনা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

কুষ্টিয়া, টাঙ্গাইল ও জাতীয় সংসদ ভবন মাঠের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে তারা। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামকরণ করা হচ্ছে।  

বদলে যাচ্ছে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নামও। এই স্টেডিয়ামের নাম হবে শহীদ মারুফ স্টেডিয়াম। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মাঠের নাম হচ্ছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।  

নতুন নামকরণ করা তিন শহীদের মাঝে দুজনের মৃত্যু হয়েছিল জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ে। এছাড়া আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই ছাত্রকে ফেসবুক স্ট্যাটাসের জেরে পিটিয়ে হত্যা করেছিল নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS