News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
দামুড়হুদা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

দামুড়হুদা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকার হুদাপাড়া থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, বিজিবির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিম বুধবার দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া নামক রাস্তায় অভিযানে যায়। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে থাকা স্কচটেপ দিয়ে আটকানো ৮৭০ গ্রামের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।  

চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS