News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এনসিএলে প্রথম দিনে তানজিদের সেঞ্চুরি

এনসিএলে প্রথম দিনে তানজিদের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে বড় বাধা হয়েছে বৃষ্টি। চার ম্যাচের স্রেফ একটিতে খেলা হয়েছে পুরো ৯০ ওভার।সেই ম্যাচে ছিল ব্যাটারদের দাপট। সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম, হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন আরও দুই ব্যাটার।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হয় খুলনা। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩৮৫ রান করেছে রাজশাহী।  

দলের হয়ে সেঞ্চুরি হাঁকান ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। ১৯ চার ও চার ছক্কার ইনিংসে ১৩৩ বলে ১৪১ রান করেন তিনি। সাজঘরে ফেরেন  আব্দুল হালিমের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে।  

তার সঙ্গী ওপেনার সাব্বির হোসনকে ১৮ ও হাবিবুর রহমানকে ১৩ রানে সাজঘরে ফিরিয়েছেন শেখ মাহেদী হাসান। রাজশাহীর হয়ে ৬২ বলে ৪৬ রান করেছেন প্রীতম কুমার। দিনশেষ করা ফরহাদ হোসেন ও শাকির হোসেন শুভ্র দুজনেই অপরাজিত আছেন। ১৮৮ বলে ফরহাদ ৯১ ও ১১৮ বলে ৬১ রান করেছেন শুভ্র।  

সিলেটের একাডেমি মাঠে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনে হওয়া ৪৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান করেছে মেট্রো। দলটির হয়ে ৫৯ বলে ৩৬ রান করে আউট হয়েছেন ওপেনার আনিসুল ইসলাম। ১৩৪ বলে ৩৫ রান করে ইমরানুজ্জামান ও ৭২ বলে ২৬ রান করে আইচ মোল্লা দ্বিতীয় দিন শুরু করেছেন।  

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রামের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ছিল ঢাকা। কিন্তু দুটি ম্যাচ ভেজা আউটফিল্ডের কারণে শুরুই হয়নি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS