News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
১৯৭১-এর পর আসামে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব নয়

১৯৭১-এর পর আসামে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব নয়

নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল রাখলেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আওতায় ১৯৭১ সালের ২৫ মার্চের পর যারা ভারতে অনুপ্রবেশ করেছেন, তাদের নাগরিকত্বের সুযোগ-সুবিধা দেয়া হবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের চার সদস্য এ ধারার বৈধতা বজায় রাখার পক্ষে রায় দেন।

তবে, একমাত্র বিচারপতি জেবি পাদ্রিওয়ালা জানিয়েছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬-এ ধারা অসাংবিধানিক। আর তাতে ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল রাখা হয়।

ভারতে নাগরিকত্ব আইনের ৬-এ ধারার আওতায় ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের সুযোগ-সুবিধা দেয়া হয়। ওই ধারার আওতায় যারা সে সুযোগ-সুবিধা পাবেন, তাদের অধিকাংশই বাংলাদেশি। অর্থাৎ এ সময়ের পরে যারা ভারতে অনুপ্রবেশ করেছেন তারা নাগরিকত্বের সুবিধা পাবেন না।

শুধু আসামের জন্যই নাগরিকত্ব আইনের ৬-এ ধারাটি সৃষ্টি করা হয়েছিল। আসামে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পর ১৯৮৫-তে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া ‘আসাম চুক্তি’র অঙ্গ হিসেবে নাগরিকত্ব আইনের এ ধারাটি সৃষ্টি করা হয়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS