News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
স্টোকসকে ছাড়াই মুলতানে খেলবে ইংল্যান্ড

স্টোকসকে ছাড়াই মুলতানে খেলবে ইংল্যান্ড

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি বেন স্টোকস। তাই মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।

স্টোকস বলেন, ‘প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাচটি না খেলার। খেলার জন্য প্রস্তুত হতে পারিনি। আমরা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছি। কিন্তু পরিস্থিতি বিবেচনা করলে এবং রিহ্যাবে আমি শারীরিকভাবে যে  অবস্থায় আছি, তাতে ম্যাচ খেলার জন্য প্রস্তুত নই আমি। ’

দুই মাস আগে দ্য হানড্রেড খেলার সময় চোটে পড়েন স্টোকস। যে কারণে থাকতে পারেননি ঘরের মাঠে অনুষ্ঠিত শ্রীলঙ্কা সিরিজে। সেই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেন ওলি পোপ। মুলতান টেস্টেও তার কাঁধে থাকছে অধিনায়কত্বের ভার। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অভিষেক হচ্ছে ব্রাইডন কার্সের। এছাড়া একাদশে ফেরানো হয়েছে জ্যাক লিচকে।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ, শোয়েব বশির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS