News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
রাজস্থানের কোচ হলেন দ্রাবিড়

রাজস্থানের কোচ হলেন দ্রাবিড়

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হেড কোচ হলেন রাহুল দ্রাবিড়। ফিরলেন পুরোনো ডেরায়।আজ আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে রাজস্থান রয়্যালস।

দ্রাবিড় বলেন, ‘বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দল রাজস্থানই। ‘

২০২১ সাল থেকে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। তার অধীনে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এরপরই অবশ্য দায়িত্ব ছেড়ে দেন কিংবদন্তি এই ক্রিকেটার। এর আগে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়।

ক্রিকেটার হিসেবে রাজস্থানের হয়ে খেলেছিলেন দ্রাবিড়। ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৫ সালে কাজ করেছিলেন রাজস্থানের মেন্টর হিসেবেও।  

রাজস্থান রয়্যালসের দায়িত্ব এত দিন ছিল কুমার সঙ্গকারার হাতে। ২০২১ সাল থেকে দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS