News Headline :
থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সূচকের পতনে ডিএসইর লেনদেন কমেছে বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্যে বিশাল সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী ইশরাককে নিয়ে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে: সিপিবি সভাপতি ডিএমপির ফরিদাসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী
পাকিস্তানে সিরিজ জয় নিয়ে তামিম বললেন, ‘অনেকদিন স্মরণ রাখা হবে’

পাকিস্তানে সিরিজ জয় নিয়ে তামিম বললেন, ‘অনেকদিন স্মরণ রাখা হবে’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর প্রশংসার বৃষ্টিতে ভিজছে বাংলাদেশ দল। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো উপচে পড়ছে অভিনন্দন-বার্তায়।সাকিব-মুশফিকদের জয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালও।

রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে শান্তবাহিনী। যে জয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের ধবলধোলাই করল টাইগাররা। পাকিস্তানকে তাদের মাটিতেই ধবলধোলাইয়ের মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০২২ সালে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে হারিয়েছিল।  

নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের মাত্র পঞ্চম সিরিজ জয়। এর আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই দুবার করে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ পাকিস্তান এবং জয়টি তাদেরই মাটিতে হওয়ায় গুরুত্ব আলাদা।

এমন জয়ের পর ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ। ’

জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘এটা স্রেফ অসাধারণ…২৬ রানে ৬ উইকেট হারিয়ে সেখান থেকে ২–০ ব্যবধানে সিরিজ জয়! কী দারুণ ঘুরে দাঁড়ানো! দলকে বড় অভিনন্দন…এটা অনেক দিন স্মরণ রাখা হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS