News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা

ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা

জুন শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ালো দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। যা মোট ঋণ স্থিতির (আউট স্ট্যান্ডিং) ১২ দশমিক ৫৬ শতাংশ।এ সময় মোট ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজাবাউল হক।

মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ২ হাজার ৪৮৩ কোটি টাকা। যা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের ৩২ দশমিক ৭৭ শতাংশ।  

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ৯৯ হাজার ৯২১ কোটি টাকা। যা বেসরকারি ব্যাংকগুলোর মোট ঋণের ৭ দশমিক ৯৪ শতাংশ।

অন্যদিকে দেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ২২৯ কোটি টাকা। যা বিদেশি মোট ঋণের ৪ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ৭৫৬ কোটি টাকা। যা বিশেষায়িত ব্যাংকগুলোর মোট ঋণের ১৩ দশমিক ১১ শতাংশ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS