News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হারে ক্যারিয়ার শেষ মারের

হারে ক্যারিয়ার শেষ মারের

ডাবলসে সোনা জয়ের আশায় ছেড়ে দিয়েছিলেন এককের লড়াই। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালেই থামতে হলো অ্যান্ডি মারেকে।আগেই জানিয়েছিলেন অলিম্পিক দিয়েই অবসরে যাবেন তিনি। কিন্তু বিদায়টা জয়ে রাঙাতে পারেননি এই ব্রিটিশ টেনিস তারকা।

কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও টমি পলের কাছে ৬-২, ৬-৪ ব্যবধানে হেরে যান মারে ও ড্যান ইভানস জুটি।

হারের পর মারে বলেন, ‘আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন ও খেলাধুলায় যা অবদান রেখেছি তা নিয়ে গর্বিত। স্পষ্টতই এটি আবেগী মুহূর্ত ছিল কারণ শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি আমি। কিন্তু এখন সত্যিকার অর্থেই খুশি, যেভাবে শেষ হলো তাতেও খুশি। ‘

তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা মারে প্রথম শিরোপা উঁচিয়ে ধরেন ২০১২ ইউএস ওপেনে। এরপর ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন জেতেন তিনি। এছাড়া অলিম্পিকে একক লড়াইয়ে দুবার স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন এই ব্রিটিশ তারকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS