News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ বাংলাদেশের রাফি

নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ বাংলাদেশের রাফি

প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে হিট থেকেই বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। নিজের হিটে পঞ্চম হয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু।১০টি হিট মিলিয়ে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন তিনি। সেরা ১৬জন জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে ।

অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের জন্য আকাশ-কুসুম কল্পনার মতোই। তাই নিজের সেরা টাইমিং করার প্রত্যয় নিয়ে প্যারিসে যান রাফি। সেই লক্ষ্যে তিনি সফলই বলা যায়। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকে গিয়ে আজ ৫৩.১০ সেকেন্ডে রেস শেষ করেন তিনি।

রাফির মতো এর আগে গত রোববার হিটেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটারের মধ্যে ৬২৪.২ স্কোর নিয়ে তার অবস্থান ছিল ৪৩তম।

এদিকে আগামীকাল আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির মুখোমুখি হবেন সাগর ইসলাম। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নেন তিনি। ৩ আগস্ট মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পুলে নামবেন সোনিয়া খাতুন। একইদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা রয়েছে ইমরানুর রহমানের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS