News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
ধানমন্ডির এক ভবনে সিটিটিসি অভিযান, ককটেলসহ আটক ৩

ধানমন্ডির এক ভবনে সিটিটিসি অভিযান, ককটেলসহ আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অস্ত্র-গোলাবারুদসহ একটি সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (২৭ জুলাই) গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ ভবনে ওই আস্তানার সন্ধান পায় সিটিটিসি।

সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মিশুক চাকমা জানান, ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে। সঙ্গে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জাতীয় কিছু জব্দ করা হয়েছে।

ভবনটিতে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS