News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সরবরাহ কম, বাজারে সবজির দাম চড়া 

সরবরাহ কম, বাজারে সবজির দাম চড়া 

কারফিউ শিথিল থাকায় নগরের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে বুধবার (২৪ জুলাই) সকালে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও সবজির সরবরাহ ছিল কম। তাই আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল ৫-১০ টাকা বেশি।যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে।এ বাজারে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। সবজি নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসলে ফিরতি পথে খালি যেতে হচ্ছে ট্রাকগুলোকে। তাই দ্বিগুণ ভাড়া আদায় করছেন চালকরা। যা আসছে তা ক্রেতার চাহিদার তুলনায় কম। তাই সবজির কিছুটা দামও বেড়েছে।

রিয়াজউদ্দিন বাজার আড়তে পাইকারিতে লাউ ৩০-৩৫, পেঁপে ৪০, শসা ৪০, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৩৫, বেগুন ৬০, চিচিঙ্গা ২৫-৩০, ঢেঁড়স ৪০, টমেটো ১৭০-১৮০, কাঁচা মরিচ ২৫০-২৬০, মিষ্টি কুমড়া ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি।

এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় নগরের কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম ৫০ টাকা ছাড়িয়েছে।

নগরের কাজীর দেউড়ি বাজারে আসা ইমরান হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার উপরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS