News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বেধড়ক মারধরে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

বেধড়ক মারধরে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন।  

উত্তম নামে ওই কনস্টেবলকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।  

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌসের দাবি, উত্তরায় র‍্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিলেন। এ সময় গাড়ির চালকের আসনে থাকা র‍্যাবের কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারধর করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

প্রথমে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS