News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ ও তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS