News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
যে কারণে নতুন কোচের নাম ঘোষণা করছে না ভারত

যে কারণে নতুন কোচের নাম ঘোষণা করছে না ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করার কথা ছিল বিসিসিআইয়ের। তবে কোচ নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা।

জিম্বাবুয়ে সফরে শুভমান গিলদের সঙ্গে কোচ হিসাবে আছেন ভিভিএস লক্ষ্মণ। কেন দেরি হচ্ছে নতুন কোচের নাম ঘোষণায়, সেই প্রশ্ন অনেকেরই।

জানা গেছে, ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গম্ভীর। কিন্তু একটি জায়গায় আটকে রয়েছে তার নিয়োগ। বেতন হিসাবে গম্ভীর যে টাকা চেয়েছেন, তা দিতে রাজি নন বোর্ড কর্তারা। বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে আলোচনা।

ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই বেতন নিয়ে চলমান আলোচনার ইতি ঘটবে। দ্রাবিড়ের তিন সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরশ মামব্রের মেয়াদও শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

কোচ হতে বিসিসিআইকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন গম্ভীর। তার মধ্যে অন্যতম হলো, তাকে পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে। গম্ভীরের সহকারীরা কত টাকা বেতন নেবেন, সেটিও জেনে নিতে চাচ্ছেন বোর্ড কর্তারা। সবকিছু পরিষ্কার হওয়ার পর ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS