News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
চলে গেলেন হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড

চলে গেলেন হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড

হলিউডের কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। গত বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মারা যান তিনি।

এই অভিনেতার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। তার ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।  

‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘ডোন্ট লুক নাউ’ সিনেমায় অভিনয় করে সাদারল্যান্ড বেশ প্রশংসিত হয়েছিলেন। এছাড়া ‘দ্য ডার্টি ডজনস’, ‘এমএএসএইচ’ এবং ‘ক্লুটে’ সিনেমায় অভিনয় করেন তিনি।

কানাডার নিউ ব্রান্সউইকে শহরে জন্ম সাদারল্যান্ডের। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS