News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সাকিব-শান্তদের শুভকামনা জানালেন মোদী

সাকিব-শান্তদের শুভকামনা জানালেন মোদী

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই লড়াইয়ের আগে দুই দলকেই শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর। বৈঠক শেষে দুদেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

যৌথ সংবাদ সম্মেলনের একপর্যায়ে মোদী বলেন, ‘আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের জন্য উভয় দলকে শুভ কামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। ‘

অ্যান্টিগায় আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সুপার এইটে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস মেথডে ২৮ রানে হেরে গেছেন শান্ত-সাকিব। অন্যদিকে আফগানিস্তানকে গুঁড়িয়ে সুপার এইট শুরু করে ভারত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS