News Headline :
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন এখনই সময় অসভ্যতাকে স্পষ্টভাবে ‘না’ বলার: মুশফিকুল আনসারী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায় নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা
শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হারল মেয়েরা

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হারল মেয়েরা

বৃষ্টিতে প্রথম দুই ওয়ানডে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচের ভেন্যু বদল করা হয়। সিরিজ নির্ধারণী ম্যাচেও বাগড়া দেয় বৃষ্টি। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ১৮৭ রানের লক্ষ্যে তালগোল পাকিয়ে ১২৮ রানে গুটিয়ে যায় টিম টাইগ্রেস।

ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৫৮ রানের বড় ব্যবধানে। অফস্পিনার ওসাধি রানিসিংহে ৬ ওভারে ৩৪ রানে তুলে নেন ৫ উইকেট।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৭ রান করেন। ফারজানা হক ২৪, মুর্শিদা খাতুন ১৬ ও সোবহানা মোস্তারি করেন ১১ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। সেখানেই ইনিংসের ইতি টেনে বাংলাদেশকে পাঠানো হয় ব্যাটিংয়ে।

আগামী ৯, ১১ ও ১২মে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS