News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান

আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। কিন্তু সেই উত্তেজনা, সেই রঙ, সেই রোমাঞ্চের কিছুই যেন চোখে পড়ল না।একপেশে লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিনটির কোনটিতেই আবাহনীর কাছে পাত্তা পায়নি মোহামেডান।

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল তিনটি ম্যাচ। কিন্তু সড়ক দুর্ঘটনায় সৃষ্ট যানজটের কারণে স্থগিত হয় বিকেএসপির দুটি ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান।  

টস জিতে আগে মোহামেডানকে বোলিংয়ে পাঠায় আবাহনী। তারকা সমৃদ্ধ আবাহনীর বোলিংয়ের কাছে কোনো সুযোগই পায়নি মতিঝিলপাড়ার ক্লাবটি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি দাঁড় করায় তারা। বাকি ব্যাটারদের ব্যর্থতার মিছিলে রানের দেখা পান কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। ৮৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে।

আবাহনীর হয়ে তানজিম হাসান ৩১ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। এছাড়া তাসকিন আহমেদ দুটি, সাইফউদ্দিন, তানভীর ইসলাম, রাকিবুল হাসান ও মোসাদ্দেক পান একটি করে।

তাড়া করতে নেমে ১৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে আবাহনী। যদিও দলীয় ১৬ রানে ওপেনার এনামুল হক বিজয়কে (১২) হারায় তারা। তবে দ্বিতীয়  উইকেটে ১০৬ রানের জুটি গড়েন নাইম শেখ ও জাকের আলী। নাঈম অবশ্য ৬৩ রানে ফিরে যান। কিন্তু দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন জাকের। ৯০ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৮ রান করেন তিনি। এছাড়া আফিফ হোসেন অপরাজিত থাকেন ৩৯ রানে।

টানা ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS