News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জাকের আলির শেষের ঝড়ে কুমিল্লার লড়াকু সংগ্রহ

জাকের আলির শেষের ঝড়ে কুমিল্লার লড়াকু সংগ্রহ

চট্টগ্রাম থেকে আবারও ঢাকায় ফিরল বিপিএল। আর কমে গেল রানের গতিও।মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটাররা যেন নিজেদের হারিয়ে খুঁজেছেন। শেষদিকে এসে বাজিমাত করেন জাকের আলী অনিক। তার ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।  

বিপিএলের ৪১তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা।  

কুমিল্লার হয়ে আজ সুনিল নারিন ওপেনিংয়ে থাকলেও সুবিধা করতে পারেননি। ১৮ বলে ১৬ রান যোগ করে তিনি বিদায় নেন। অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকেও তেমন রান আসেনি। ১২ বলে ১২ রান করেন তিনি। তিনে নেমে অবশ্য থিতু হন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দেন মঈন আলি। ৩০ বলে তাদের ৩৬ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ।  

চতুর্দশ ওভারে ম্যাককয়ের ওয়াইড বল ব্যাটে লাগিয়ে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন হৃদয়। ২৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মঈনও। ২২ বলে ২৩ রান করেন তিনি। ছয়ে নেমে ১১ বলে ১৪ রান করে উইকেট হারান আন্দ্রে রাসেল।  

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন জাকের আলি অনিক। ১৬ বলে ৩৮ রানের এক ক্যামিও ইনিংসে কুমিল্লাকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। ৪ ছক্কা ও ২ চারে ইনিংসটি সাজানো ছিল তার। বরিশালের পক্ষে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন ও ম্যাককয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS