News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি

‘গাজায় আর কোনো স্বাভাবিক শিশু জন্ম নিচ্ছে না’

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ফিলিস্তিনে নিযুক্ত দূত ডমিনিক অ্যালেন  জানিয়েছেন, গাজায় আর কোনো স্বাভাবিক আকারের শিশু জন্ম নিচ্ছে না। তিনি জানান, গাজার বিভিন্ন হাসপাতাল ঘুরে যে চিত্র দেখা গেছে, তা কেবল ‘দুঃস্বপ্নের’ সঙ্গেই তুলনীয়। তিনি আরও জানান, গাজার হাসপাতালগুলোয় যেসব শিশু জন্ম নিচ্ছে, তারা আকারে অনেক ছোট এবং খুবই দুর্বল বিস্তারিত পড়ুন

বিরোধী দলগুলাকে নিশ্চিহ্ন করতে চায় সরকার: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শুধু নির্যাতন নয়, বিরোধী দলগুলোকে সরকার নিশ্চিহ্ন করে দিতে চায়। শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের বাসায় খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। মঈন খান বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে বিস্তারিত পড়ুন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সামরিক কর্মী ও ৬ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় শনিবার নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে সন্ত্রাসীরা হামলা চালালে কয়েকজন কর্মকর্তাসহ সাতজন সামরিক কর্মী এবং ছয় সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের সামরিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বিকেলে এক বিবৃতিতে জানিয়েছে, ভোরে জেলার মীর আলী এলাকায় ছয় সন্ত্রাসী এ বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ বিক্ষোভ মিছিল

রমজানের পবিত্রতা রক্ষায় ও ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।   শুক্রবার (১৫ মার্চ) জুমার পর শহরের চাষাঢ়া নূর মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।এ সময় সাধারণ মুসুল্লিরাও দলে দলে এতে যোগ দেন। এতে নেতৃত্ব দেন বিস্তারিত পড়ুন

কপালে গুরুতর আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কপালে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কীভাবে চোট পেয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, নিজের বাসভবনেই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাকে এসএসকেএম হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের উডবার্ন কেবিনে সাড়ে ১২ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। পিজি হাসপাতালের চিকিৎসকের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালের বিস্তারিত পড়ুন

ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সহায়তা প্যাকেজের আওতায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে গিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই সহায়তা ইউক্রেনের অস্ত্রগুলোকে স্বল্প সময়ের জন্য হলেও সচল রাখবে। তিনি বিস্তারিত পড়ুন

৭ মাস বেতন নেই-পাসপোর্ট জব্দ, থানায় অভিযোগ ১৬১ বাংলাদেশির

বেতন ও কাজ না দেওয়ায় নিয়োগকর্তার বিরুদ্ধে পুলিশে অভিযোগে দায়ের করলেন মালয়েশিয়া প্রবাসী চার বাংলাদেশি শ্রমিক। কুয়ালালামপুরের সেন্তুল থানায় তারা এই অভিযোগ দায়ের করেন।বাংলাদেশিদের অভিযোগ, গত সাত মাস ধরে নিয়োগকর্তা তাদের কাজ বা বেতন কিছুই দেয়নি, উপরন্তু তাদের পাসপোর্ট জব্দ করে রেখেছে। এই প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা ১৬১ জনের একটি দল বিস্তারিত পড়ুন

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, নিহত ৪

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করেছে। বুধবার ফিলিস্তিনি কর্মকর্তারা এমনটি জানান।খবর আল জাজিরার। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব জেরুজালেমে  শু’ফাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গুলি করে ১৩ বছর বয়সী এক কিশোরকে হত্যা করে। তার নাম রামি আল-হালহুলি। ইসরায়েলের বর্ডার পুলিশ জানায়, সে তাদের লক্ষ্য করে বিস্তারিত পড়ুন

বোয়িংয়ের গুণমান নিয়ে প্রশ্ন তোলা সাবেক সেই কর্মীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাবেক কর্মকর্তা জন বারনেটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর আলোচনায় আসেন তিনি।বোয়িং কোম্পানিতে ৩২ বছর কাজ করেছেন জন বারনেট। ২০১৭ সালে তিনি অবসরে যান। মৃত্যুর কয়েক দিন আগেও বোয়িংয়ের বিপক্ষে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন বারনেট। বিবিসিকে গতকাল বিস্তারিত পড়ুন

পর্তুগালে সাধারণ নির্বাচনে মধ্য ডানপন্থীদের বিজয় দাবি

পর্তুগালের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছে মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি)। তবে জয়ের ব্যবধানে খুব সামান্য হওয়ায় এডির সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের সম্ভাবনা কম। গতকাল রোববার পর্তুগালে সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) ও মধ্য বামপন্থী সমাজতান্ত্রিক পার্টি (পিএস) প্রায় ২৯ শতাংশ করে ভোট পেয়েছে। বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS