১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী

বিগত সরকারের ১৫-১৬ বছরের দূরদর্শী পরিকল্পনার অভাব ও ভুল নীতির কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সংকট থেকে উত্তরণ এবং খাতটিকে পুনরুজ্জীবিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২২ জুলাই) বিস্তারিত পড়ুন

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

দেশের দুটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। সরকারের আশা, এটি সাময়িক সমস্যা এবং দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিস্তারিত পড়ুন

পরিমাপে কারচুপি করায় মহাখালীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করার বিস্তারিত পড়ুন

নতুন চার কোম্পানি যুক্ত করে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয়

সিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে।এটি আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে। নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো– গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। বিস্তারিত পড়ুন

পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক সমন্বয় সভার আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম দুই মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ ওয়ার্কিং গ্রুপ বিস্তারিত পড়ুন

পরীক্ষায় মানোত্তীর্ণ না হওয়ায় ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২০ জুলাই) বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত বিস্তারিত পড়ুন

টিসিবি কার্ডধারীদের জন্য ১৮১ কোটি টাকার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য স্থানীয়ভাবে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।প্রতি লিটার তেলের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৫-২৬ বিস্তারিত পড়ুন

বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি এ উদ্যোগকে পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবিএ এ প্রতিক্রিয়া জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশগ্রহণকারীদের প্রস্তাব, মতামত ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়। এজন্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ। সংগঠনটির মতে, বিএসইসির বাস্তবমুখী ও বাজারবান্ধব এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সহায়ক হবে। সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলবে, যা পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিবিএ আশা প্রকাশ করেছে, খুব শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া পর্যালোচনার পর প্রয়োজন হলে সংগঠনটি কমিশনের কাছে বিস্তারিত মতামত ও সুপারিশ উপস্থাপন করবে। বিস্তারিত পড়ুন

অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন (৩ কোটি) ইউএস ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেড। প্রায় ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর স্থাপিতব্য এ কারখানাটা পূর্ণ উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার ওভেন ফেব্রিক বিস্তারিত পড়ুন

রপ্তানি বহুমুখীকরণে হালাল পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: হাসান আরিফ

রপ্তানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি এবং হালাল পণ্য এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘রপ্তানি বৈচিত্র্যকরণের জন্য হালাল’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS