News Headline :
শেষ সময়ের প্রতিরক্ষা চুক্তিকে ‘চলমান প্রক্রিয়া’ বললেন নিরাপত্তা উপদেষ্টা শেরেবাংলা নগরে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার নির্বাচন সামনে রেখে অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ আশুলিয়ায় দগ্ধ ছাত্রদল নেতা মারা গেছেন আরও বাড়ল এলপিজির দাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে স্নাতেকাত্তরে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা অর্থ মন্ত্রণালয়ের প্রকল্পে বড় পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজনীতিতে প্রবেশের কারণে সিনেমাগুলো লক্ষ্যবস্তু: বিজয়

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে হতাহত ১২

যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে হ্যাঙ্গার ধসে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নয়জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, এদিন বিকেল পাঁচটায় বোয়েস বিমানবন্দরে অবস্থিত নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে। ব্যক্তিগত ব্যবসার জন্য বিস্তারিত পড়ুন

তোশাখানা মামলায় ইমরান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার তাদের এ সাজা ঘোষণা করা হয়।খবর দ্য ডনের।   চলতি মাসের শুরুতে এক জবাবদিহি আদালত তাদের দুজনকে অভিযুক্ত করে। দুর্নীতিবিরোধী ওয়াচডগের অভিযোগ, ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ও তার স্ত্রী বিভিন্ন দেশের প্রধান ও বিশিষ্ট বিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে বিউটি পার্লারের কর্মী খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মনিরা পারভীন  মুন্নী (৪০) নামে বিউটি পার্লারের এক কর্মী খুন হয়েছেন।   বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে হামলার শিকার হন তিনি। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুপুরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে বিস্তারিত পড়ুন

বসুন্ধরা এমডির জন্মদিনে সিলেটে খাবার পেল মাদরাসার ৫ হাজার শিক্ষার্থী

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিনে সিলেটের ১৪টি মাদরাসার ৫ হাজার শিক্ষার্থীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে প্রতিটি মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরের বিস্তারিত পড়ুন

গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

ডান্ডাবেড়ি পরাতে কারা অধিদপ্তরে জারি করা পরিপত্র মেনে চলতে বলেছেন হাইকোর্ট। শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দুর্ধর্ষ প্রকৃতির বন্দি ছাড়া গণহারে বন্দি আসামিদের ডান্ডাবেড়ি না পরাতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পটুয়াখালীতে বাবার জানাজায় এক ছাত্রদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে আনার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান বিস্তারিত পড়ুন

মিরপুরে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

রাজধানীর মিরপুরে পুলিশের বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় চার থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনে মাদরাসায়ে দারুল উলুম কমপ্লেক্সের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।   নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর বিস্তারিত পড়ুন

যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিউ যাত্রী সেবা নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, বাসে গ্যাস লাইনের গোলযোগের কারণে এ ঘটনা ঘটল। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য জানান। তিনি জানান, দুপুর পৌনে দুইটার দিকে যাত্রাবাড়ী বিস্তারিত পড়ুন

৪ মামলায় আলালের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর দুটি থানায় করা চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) এ আদেশ পালন করতে বলা হয়েছে। মোয়াজ্জেম হোসেনের করা এক রিটের প্রাথমিক শুনানি বিস্তারিত পড়ুন

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করুন: স্বাস্থ্যমন্ত্রী 

অবৈধভাবে পরিচালিত হাসপাতাল ও ক্লিনিক চলতে দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনিবন্ধিত হাসপাতালের বিষয়ে আপনাদের পদক্ষেপ কি থাকবে, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবৈধ এবং লাইসেন্স ছাড়া যে বিস্তারিত পড়ুন

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। অপরদিকে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা।ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে তারা। জয়ের ধারা ধরে রাখতে একই একাদশ নিয়ে খেলছে খুলনা। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে ঢাকা। বাদ পড়েছেন লাসিথ বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS