News Headline :

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার। মে মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ আদেশ জারি করা হয়েছে।   প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল বিস্তারিত পড়ুন

ওপেক ছাড়ছে আরব আমিরাত, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার শঙ্কা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই জোট কাজ করে আসছিল।ইউএইর এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং যার ৮০ শতাংশই হবেন নারী, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এসময় তিনি দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বিস্তারিত পড়ুন

শান্তি আলোচনার আগমুহূর্তে চীনের রিফাইনারিতে মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে শত শত কোটি ডলারের তেল কেনার অভিযোগে চীনের একটি বড় তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, চীনের হেংলি পেট্রোকেমিক্যালভিত্তিক (ডালিয়ান) রিফাইনারিকে লক্ষ্য করে এই বিস্তারিত পড়ুন

নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রায় ৮৮ শতাংশই উচ্চশিক্ষিত। দু’জন স্বশিক্ষিত, একজন মাধ্যমিক, দু’জন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদের সাধারণ আসনের অনুপাতে বিএনপি জোটকে ৩৬, জামায়াত জোটকে ১৩ আর স্বতন্ত্র প্রার্থীদের জোটকে একটি আসন বণ্টন করে বিস্তারিত পড়ুন

এখনই সময় অসভ্যতাকে স্পষ্টভাবে ‘না’ বলার: মুশফিকুল আনসারী

সমাজে ক্রমবর্ধমান অসভ্যতা, অশ্রদ্ধা ও উগ্রতার বিরুদ্ধে এখনই দৃঢ় অবস্থান নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।  তিনি বলেছেন, দেশে আইনি সংস্কারের পাশাপাশি নিজেদের মন-মানসিকতার সংস্কার এবং অসভ্যতাকে স্পষ্টভাবে না বলার এখনই সময়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিস্তারিত পড়ুন

দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশে দূরপাল্লার বাসের ভাড়ায় কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে এই নতুন বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা রয়েছে।সরকারি এই সিদ্ধান্তের পর ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো বাড়তি ভাড়া আদায়ের প্রক্রিয়া শুরু করেছে। তবে টার্মিনালগুলোতে বিস্তারিত পড়ুন

নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ঢাকায় নতুন বাস ভাড়া এখনও কার্যকর হয়নি।নতুন ভাড়া কার্যকরে চার্টের অপেক্ষায় রয়েছেন গণপরিবহনের চালক-হেলপাররা।  সরেজমিনে দেখা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মিরপুর ১০ নম্বর চত্বর থেকে ডিজেলচালিত অসীম পরিবহনের বাসে উঠেন স্বাধীন।তিনি বিস্তারিত পড়ুন

‘দাদখানি’ চালের স্বাদ ফেরাবে ব্রি ধান-১০৮, চাষে লাভবান হবেন কৃষক

প্রখ্যাত শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের লেখা কবিতা ‘কাজের ছেলে’। কবিতাটির প্রথম চরণ– ‘দাদখানি চাল, মুসুরির ডাল…’।পঞ্চাশ থেকে ষাটোর্ধ্বরা ছোটবেলায় এ কবিতা পড়েছেন। মসুরের ডাল বর্তমান বাজারে সহজলভ্য হলেও কবিতার সেই দাদখানি চাল হারিয়ে গেছে। অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গ বা যশোর-বরিশাল অঞ্চলে বিভিন্ন ঐতিহ্যবাহী ধানের সঙ্গে দাদখানি ধানও উৎপাদন হতো। কবির পৈতৃক বিস্তারিত পড়ুন

গ্রিন রোডে আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর লাশ

রাজধানীর গ্রিন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান থানার গ্রিন রোডে হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে লাশটি উদ্ধার করা হয়।  তার বাড়ি ময়মনসিংহের ঈশরগঞ্জ উপজেলার বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS