মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার। মে মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ আদেশ জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল।মে মাসেও দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে থেকেও সেটি বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS