News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ ইরানি প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে দেশের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুপক্ষের আলোচনা শুরু হলে তা চলমান সামরিক উত্তেজনা কমিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ‘ন্যায়সঙ্গত ও ন্যায্য আলোচনা’ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।  চলমান উত্তেজনা কমাতে বিস্তারিত পড়ুন

সঞ্চয়পত্র বিনিয়োগে ৫ লাখ টাকা পর্যন্ত উৎসে কর ৫ শতাংশই

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, পাঁচ শতাংশ কাটা হবে, এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।  এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো বিস্তারিত পড়ুন

১১-১২ ফেব্রুয়ারি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ফাইন্যান্স কোম্পানি বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সকল নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ বিস্তারিত পড়ুন

লাইটার জাহাজ থেকে পণ্য খালাস না হলে আইনানুগ ব্যবস্থা

লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস করতে হবে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদার ভেসেল হতে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত লাইটার জাহাজের বিভিন্ন সংকট সমাধানের নিমিত্ত আন্তঃমন্ত্রণালয় সভায় বিস্তারিত পড়ুন

ফরিদপুরে বুধবার বিএনপির বিভাগীয় জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসবেন। এ উপলক্ষে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। নির্ধারিত সময় অনুযায়ী ওইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। বিএনপি সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা-ফরিদপুর, রাজবাড়ী, বিস্তারিত পড়ুন

বিএনপি-গণসংহতি আন্দোলনের প্রার্থীদের জয়ী করার আহ্বান সাকির

বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপি সমর্থিত ও গণসংহতি আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচনী প্রচারণাকালে এই আহ্বান জানান। জয়কালীপুরে এক পথসভায় জোনায়েদ সাকি বলেন, আমরা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছি। বিস্তারিত পড়ুন

অল্প পানির মাছ বেশি পানিতে গেলে দিশেহারা হয়ে যায়: মির্জা আব্বাস

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অল্প পানির মাছ’ বলে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।  তিনি বলেছেন, ‘অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে, তাদের অবস্থা এখন তেমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না।’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের বিস্তারিত পড়ুন

সেপ্টেম্বর থেকে ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সহস্ত্র বাহিনীর অপারেশন ও প্ল্যান ডিভিশনের মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। সহস্ত্র বাহিনীর অপারেশন বিস্তারিত পড়ুন

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিদেশি কূটনীতিকরা

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা এই জাদুঘর পরিদর্শন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার অফিস থেকে জুলাই জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। সে অনুযায়ী ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, সিডিএ, আন্তর্জাতিক সংস্থা এবং বিস্তারিত পড়ুন

নির্বাচন সুষ্ঠু হবে, কারও সন্দেহের দরকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন আল্লাহ দিলে খুবই ভালো হবে।এ নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন খুবই উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নির্বাচন একেবারেই অবাধ এবং সুষ্ঠু হবে। এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটি শুধু আপনারা নয়, বিদেশি সাংবাদিকরাও বলতে পারবেন। নির্বাচনে ‘মব’ নিয়ন্ত্রণ এবং পুলিশের নিরাপত্তা নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে, এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবি তাদের উদ্বেগ জানিয়েছে। ৫ আগস্টের পর পুলিশের পরিস্থিতি এখন সেই অবস্থায় নেই। এখন পুলিশের মনোবল এবং কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। তাই নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না। বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS