News Headline :
নির্বাচন সুষ্ঠু হবে, কারও সন্দেহের দরকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু হবে, কারও সন্দেহের দরকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন আল্লাহ দিলে খুবই ভালো হবে।এ নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন খুবই উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নির্বাচন একেবারেই অবাধ এবং সুষ্ঠু হবে। এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটি শুধু আপনারা নয়, বিদেশি সাংবাদিকরাও বলতে পারবেন।

নির্বাচনে ‘মব’ নিয়ন্ত্রণ এবং পুলিশের নিরাপত্তা নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে, এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবি তাদের উদ্বেগ জানিয়েছে। ৫ আগস্টের পর পুলিশের পরিস্থিতি এখন সেই অবস্থায় নেই। এখন পুলিশের মনোবল এবং কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। তাই নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি কেমন হয়েছে, এবার তা কেমন,এটা তুলনা করে দেখুন। টিআইবি কেন উদ্বেগ প্রকাশ করেছে, আপনাদের কাছে তাতেও ভালো তথ্য আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS