হবিগঞ্জে ১২ হাজার নারীর কর্মসংস্থান প্রাণ-আরএফএল গ্রুপে

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এর ফলে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের একটি হোটেলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।  তিনি বলেন, ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুধু দেশের অন্যতম বৃহৎ শিল্পপার্ক নয়; এটি নারীর ক্ষমতায়নে একটি শক্তিশালী মাধ্যম।এই শিল্পপার্কে সরাসরি ১২ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নারী কর্মীরা বিভিন্ন উৎপাদন প্লান্টে দক্ষতার সঙ্গে কাজ করায় সাম্প্রতিক সময়ে নারীদের নিয়োগ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এছাড়া শিল্পপার্কটি চালু হওয়ার পর এলাকায় ক্ষুদ্র ব্যবসা, পরিবহন খাতসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।’  কামরুজ্জামান কামাল বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নারীদের প্রকৃত ক্ষমতায়ন ও সাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা গেলে দেশের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা এই শিল্পপার্কে বিনিয়োগ অব্যাহত রেখেছি। আশা করছি, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী দিনে নারী কর্মীর সংখ্যা ২০ হাজারে পৌঁছাবে।’ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, ‘আমাদের শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে এমন না; বরং নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে। নারীবান্ধব নীতিমালার মাধ্যমে নারী কর্মীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।’ তিনি আরও জানান, ‘এই শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।’  বিস্তারিত পড়ুন

দাম বেড়ে প্রতি ভরি সোনা ২ লাখ ৬৫ হাজার ৪১৪, রুপা ৬ হাজার ৮৮২ টাকা

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একই সঙ্গে রুপার দামও ১৭৫ বিস্তারিত পড়ুন

‘২৪ ঘণ্টার মধ্যে মধ্যে আশকোনার জলাবদ্ধতা নিরসনের নির্দেশ’

এক দিনের মধ্যে রাজধানীর আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থার গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন। এসময় পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পড়তে হয়। এলাকাবাসীর অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক নিজে রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান গণমাধ্যমকে জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বিস্তারিত পড়ুন

প্রথম আলোতে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন শেষে বিস্তারিত পড়ুন

অবৈধ বালু মহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না: আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কোনো অবৈধ বালু মহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে না। কেউ যদি এ ধরনের কাজে লিপ্ত থাকে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন।  শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিস্তারিত পড়ুন

ঐতিহ্য বনাম আয়োজন: আইসিসিবির ইফতার বাজার

রমজানে রাজধানীর ইফতার বাজার মানেই একদিকে ঐতিহ্যের টান, অন্যদিকে নিয়ন্ত্রিত আয়োজনের স্বস্তি। এই দুই ধারার স্পষ্ট পার্থক্য দেখা যায় পুরান ঢাকার অলিগলির বাজার আর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে বসা ইফতার বাজারের মধ্যে। পুরান ঢাকার চকবাজার বা নাজিরাবাজারে ইফতারের সময় মানুষের ঢল নামে বিকেল থেকেই। সরু রাস্তা, গা-ঘেঁষাঘেঁষি ভিড় বিস্তারিত পড়ুন

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী

সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিলে যোদ দেন তিনি। বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সরকারপ্রধান হিসেবে বিস্তারিত পড়ুন

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়। দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাইকে নিজ নিজ বিস্তারিত পড়ুন

বেলিয়ার সভাপতি শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইয়াদুল হক

বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) সভাপতি হয়েছেন শফিউল আলম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক।  শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন এ কার্যকরী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এরপর সেখানে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি প্রদান বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS