News Headline :
৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা

ঋতুপর্ণার বাড়ি নির্মাণের জট খুলতে রাঙামাটিতে প্রতিমন্ত্রীর প্রতিনিধি দল

টানা দুইবারের সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। দেশের জন্য বয়ে এনেছেন সম্মান।অথচ তার জন্য প্রতিশ্রুত সরকারি বাড়ি নির্মাণের কাজ আটকে আছে দীর্ঘসূত্রতার গ্যাঁড়াকলে।  এবার সেই জট খুলতেই বিশেষ উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।সরকারি সফরে তুরস্কে থাকলেও বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে সেখান থেকেই রাঙামাটিতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন যুব ও বিস্তারিত পড়ুন

মুশফিকের পর মুমিনুল শততম টেস্ট খেলবে: আশরাফুল

ঢাকা টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক।  বাংলাদেশের হয়ে এর আগে শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবালই টেস্টে ৫ হাজার রান করতে পেরেছিলেন।ঢাকা টেস্ট নিয়ে মুমিনুলের টেস্ট সংখ্যা ৭৬টি। বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুলের বিশ্বাস মুমিনুলই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০তম বিস্তারিত পড়ুন

বুধবার তিন দিনের সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার (১৩ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ-রাজনীতির টানাপড়েনের মধ্যে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এ সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন। বিস্তারিত পড়ুন

শান্তি আলোচনা অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও থেমে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কবে স্বাভাবিক হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।আর শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বিস্তারিত পড়ুন

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবতরণের সময় বিমানের চাকায় আগুন ধরে গেলেও দ্রুত পদক্ষেপে সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে উদ্ধার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। টিকে ৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ শতাংশ কমেছে, চীন ও ভারতের অবস্থান আরও নিচে

বাংলাদেশের তৈরি পোশাকের একক সর্ববৃহৎ বাজার যুক্তরাষ্ট্র। উচ্চ শুল্ক আরোপ ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে দেশটিতে তৈরি পোশাকের অভ্যন্তরীণ চাহিদায় বড় ধরনের সংকোচন দেখা দিয়েছে।চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশ ও এর প্রতিযোগী দেশগুলোর রপ্তানি কমেছে। এর মধ্যে চীন ও ভারতের রপ্তানিতে বড় ধরনের পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বিস্তারিত পড়ুন

শিপবিল্ডিং খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের প্রতিনিধিদের সঙ্গে বিডার বৈঠক

শিপবিল্ডিং খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিডার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিপবিল্ডিং খাতে নেদারল্যান্ডসের লজিস্টিকস, টেকসই পরিবহন এবং বন্দরকেন্দ্রিক উন্নয়ন-সংক্রান্ত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হিসেবে উঠে আসে। বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের বিস্তারিত পড়ুন

টিসিবির কার্যক্রম প্রশ্নহীন, জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যেই সরকার কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ বিস্তারিত পড়ুন

পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র জানতে পরিদর্শনে ববি হাজ্জাজ

বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১১ মে) পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংকট, শিক্ষক স্বল্পতা, যোগাযোগ ব্যবস্থা, বিস্তারিত পড়ুন

লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষিদের স্বার্থ রক্ষায় সরকার উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS