News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রংপুর বিভাগের সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

রংপুর বিভাগের সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

তীব্র শীত ও কুয়াশার কারণে রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এই বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে বুধবার (২৪ জানুয়ারি) পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের তীব্রতা কমে এলে আবারও যথারীতি পাঠদান চালু করা হবে।

গত ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনা দেয়।  

সেখানে জানানো হয়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS