News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ক্রুসপুল-শুক্কুরের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ

ক্রুসপুল-শুক্কুরের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ

উদ্বোধনী ম্যাচ জয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভালে করতে পারেনি দুর্দান্ত ঢাকা। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার পর লড়েছেন লাসিথ ক্রসপুল ও ইরফান শুক্কুর।তাদের ব্যাটিং নৈপুণ্যে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে ঢাকা।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা।  

আগে ব্যাট করতে নামা ঢাকা শুরুতেই হারায় দানুশকা গুনাথিলাকাকে। রিটায়ার্ড হার্ট হয়ে তিনি মাঠ ছাড়ার পর বাকিরাও থাকে আসা-যাওয়ার মিছিলে। ৮ রান করে বিদায় নেন নাঈম শেখ। তিনে নামা সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৯ রান। অধিনায়ক মোসাদ্দেক উইকেট হারান শূন্য রানেই। ১১ রান করে উইকেট হারান পাঁচে নামা অ্যালেক্স রস।  

ষষ্ঠ উইকেটে জুটি গড়ে দলের হাল ধরেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রসপুল। তাদের ৭৮ রানের জুটিতে শতরান পার করে ঢাকা। উড়তে থাকা ক্রসপুল ৪৬ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩১ বলে খেলা তার ইনিংসি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। ইরফানও বেশিক্ষণ পারেননি টিকতে। ২৬ বলে ২৭ রান করে তিনি ফেরেন সাজঘরে। শেষদিকে তাসকিন আহমেদের ৮ বলে ১৫ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ঢাকা।  

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট পান আল আমিন হোসাইন ও বিলাল খান। একটি করে ‍উইকেট নেন শুভাগত হোম, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্পার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS