News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
কনকাশন বদলি নেমে ‘বাজিমাত’ ক্রুসপুলের

কনকাশন বদলি নেমে ‘বাজিমাত’ ক্রুসপুলের

আল আমিনের বলটা আঘাত করল দানুশকা গুনাথিলাকার মুখের দিকের হেলমেটে। সেই আঘাতে মাটিতে পড়ে যান শ্রীলঙ্কান ব্যাটার।উঠে দাঁড়িয়ে ফিজিওর শরণাপন্ন হতে হয় তাকে। এসময় তার ঠোঁট কেটে রক্ত ঝরতে দেখা যায়। শেষ পর্যন্ত ব্যাটিং না করেই মাঠ ছেড়ে যান তিনি। এরপর কনকাশন বদলি হিসেবে নামেন লাসিথ ক্রুসপুল।  

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ঢাকার ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। চট্টগ্রামের বিপক্ষে আজ আর মাঠে নামা হচ্ছে না গুনাথিলাকার। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করেছেন স্বদেশি লাসিথ ক্রুসপুল। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে ইরফান শুক্কুরকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন ক্রুসপুল। ৩১ বলে খেলেন দলীয় সর্বোচ্চ ৪৬ রানের দারুণ এক ইনিংস। ৩ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS