News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ফুটপাতে মিলল অচেতন ভবঘুরে, চিকিৎসকের মৃত ঘোষণা

ফুটপাতে মিলল অচেতন ভবঘুরে, চিকিৎসকের মৃত ঘোষণা

রাজধানীর শাহবাগ পলাশীর মোড়ে থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (২২জানুয়ারি) দুপুর সোয়া ২টার কয়েকজন শিক্ষার্থী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসেন।

শিক্ষার্থী মো. মেহেদী হাসান জানান, তারা পলাশীর বাজারের সামনে যাচ্ছিলেন। তখন দেখতে পায় ওই ব্যক্তি পলাশী বাজার ফুটপাতে পড়ে আছেন। তার নাক দিয়ে রক্ত ঝরছে। তখন দ্রুত একটি রিকশা যোগে তারা কয়েকজন ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS