News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘কেন এক জিনিস নিয়ে বারবার…’, সাকিব প্রসঙ্গে তামিম

‘কেন এক জিনিস নিয়ে বারবার…’, সাকিব প্রসঙ্গে তামিম

সংবাদ সম্মেলনের মাঝের দিকেই এসেছিল প্রশ্নটা। ‘সাকিব আল হাসানের সঙ্গে কি কথা হয়েছে?’ উত্তরে তামিম ইকবাল এক শব্দে বলেছিলেন ‘না’।দেশের বড় দুই তারকা ক্রিকেটারের মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে বেশ অনেকদিন হলো।

বিশ্বকাপে তামিমের জায়গা না পাওয়া নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এরপর শনিবার প্রথমবারের মতো দুজন মাঠে নামেন একসঙ্গে। বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের হয়ে তামিম, সাকিব খেলেন রংপুর রাইডার্সের হয়ে। এ ম্যাচে জিতেছে বরিশাল।  

সাকিব আল হাসানের বোলিংয়ের মুখোমুখিও হয়েছিলেন তামিম। সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে যাওয়ার পর দুজন ছিলেন খুব কাছাকাছি। তাদের দুজনের কি কথা হয়েছে? এমন কৌতূহল নিয়ে হওয়া দ্বিতীয় প্রশ্নে কিছুটা বিরক্তই হয়েছেন তামিম।  

প্রশ্নের উত্তরে এই ওপেনারের জবাব ছিল এমন, ‘আমার মনে হয় না প্রশ্নটা জরুরি। আপনারা সবাই জানেন। কেন একটা জিনিস নিয়ে বারবার গুতান। আপনারা ওকে জিজ্ঞেস করেন যদি সে কিছু বলতে চায়।  

জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব তামিম ছেড়েছিলেন নানা নাটকীয়তার পর। এরপর আবার এবার বরিশালের দায়িত্ব নিয়েছেন তিনি। এতদিন পর অধিনায়কত্ব করতে পারার অনুভূতি কেমন? এমন প্রশ্ন ছিল তামিমের কাছে।  

উত্তরে তিনি বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমার ওই সময়ও যে কথা ছিল, আজকেও একই কথা। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে। আমি চেষ্টা করবো সেরাটা করতে। আপনি যেটা বললেন, হ্যাঁ, একটু তো আলাদা অবশ্যই লেগেছে আবার টস করতে গিয়ে। ’

‘আমি এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করি না সত্যি কথা। আমি উপভোগ করি ওয়ার্ম-আপ শেষ হইছে আরামসে বসে থাকবো, ব্যাটিং হইছে, ফিল্ডিং হইছে; ওটা গিয়ে খেলবো। অধিনায়ক থাকলে পেপার সাইন করো টস করো, টসে কী হবে, জিতবো, হারবো। বহুত ঝামেলা। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS