News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘চাকমারকুল ক্যাম্পে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি আমির হোসেন জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভায়।  কিন্তু এর মধ্যেই অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।’

২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা হামিদুল হক জানান, ‘হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

ক্যাম্পের আরেক বাসিন্দা মো. আলম জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে।

জানতে চাইলে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS