News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
যে দায়িত্বই আসুক নিষ্ঠা একাগ্রতায় পালন করবো: হাছান মাহমুদ

যে দায়িত্বই আসুক নিষ্ঠা একাগ্রতায় পালন করবো: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী দায়িত্ব পালন করে আসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর নবগঠিত মন্ত্রিপরিষদ চমৎকার হয়েছে। যে মন্ত্রণালয়ের দায়িত্বই পাই নিষ্ঠার সঙ্গে কাজ করবো।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, অবশ্যই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ। বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন।  

মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার, পরিবেশ ও বন এবং এরও আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হাছান মাহমুদ। এবার কোন দায়িত্ব পালনে আগ্রহী -এমন প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সঙ্গে পালন  করেছি।  

গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, এখন যে মন্ত্রণালয়েই প্রধানমন্ত্রী দেবেন, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে সে দায়িত্ব পালন করবেন বলে জানান হাছান মাহমুদ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS