News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

বাংলাদেশ আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শপথ নিয়ে তিনি আগের মতোই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।

আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেছেন। সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি যে পদেই থাকি না কেন, মূল যুদ্ধ তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে। পাশাপাশি গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে। আমার লড়াইটা সব সময় ওই জায়গায় থাকে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

প্রসঙ্গত, মোহাম্মদ এ আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এরপর তিনি ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।  

আর ২০২৪ সালের ৭ জানুয়ারি  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হযন। নৌকা প্রতীক নিয়ে তিনি ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS