News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আর্জেন্টিনায় স্কালোনির নামে সড়ক নির্মাণ

আর্জেন্টিনায় স্কালোনির নামে সড়ক নির্মাণ

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ফুটবলারদের পাশাপাশি কোচ লিওনেল স্কালোনির অক্লান্ত পরিশ্রমের কথা কেউ অস্বীকার করতে পারবে না।দলকে আগলে রেখে কাতার বিশ্বকাপ জয়ে তিনি রেখেছেন বড় অবদান। পেয়েছেন বেশ কয়েকটি স্বীকৃতিও। এবার নামের পাশে আরও একটি স্বীকৃতি যোগ হলো স্কালোনির।

নিজের জন্মস্থান পুজাতো শহরের সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’। বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার। সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।  

সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে। সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন। নতুন বছরে এটাই স্কালোনির জন্য বড় পাওয়া।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS