News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের

নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের

নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।  

সংসদে বিরোধী দল কারা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে সংসদ নেতা স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।  

স্বতন্ত্র এমপিরা কোনো জোট করে বিরোধী দল হতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমিতো বলছি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রিপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভা হবে এটা আমি বলতে পারি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS