News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
নাটোরে দুই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

নাটোরে দুই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের ধাক্কায় মো. শাহীন হোসেন (২৮) নামে এক চালক ও মো. জসিম (২৬) নামে হেলপার নিহত হয়েছেন।  

শনিবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চালক শাহীন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইগ্রাম ও মো. জসিম একই উপজেলার অচিন্তপুর গ্রামের বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সকালে রাজশাহী থেকে বালু ভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। পথে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকায় গিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঝিনাইদহগামী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক ও হেলপার মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS