News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিসিএসের আবেদনের সময় শেষ হচ্ছে যেদিন

বিসিএসের আবেদনের সময় শেষ হচ্ছে যেদিন

৪৬তম বিসিএসের আবেদন আগামী রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে। গত ১০ ডিসেম্বর শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি জানায়, ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাদের জন্মতারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ সালের ২ নভেম্বরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

৪৬তম বিসিএসের আবেদনের সময় বাড়বে কি না, সে বিষয়ে রোববার কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

পরীক্ষা শাখার কর্মকর্তারা বলছেন, ৪৫তম বিসিএসে আবেদন পড়েছিল ৩ লাখ ১৮ হাজার। এবার ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ৪৩ হাজার প্রার্থী। গত বিসিএসের তুলনায় আবেদন কম পড়েছে। এমনকি গত সাতটি সাধারণ বিসিএসের মধ্যে এটিই সর্বনিম্ন আবেদনের হার। হরতাল, অবরোধ ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে এবার আবেদন কম পড়ছে বলে জানা গেছে। এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী স্নাতক বা সম্মান কিংবা সমমানের পড়াশোনা নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। ফলে আবেদনে সাড়া কম। এই অবস্থায় আবেদনের সময় বাড়ানোর দাবি উঠেছে।

এ বিষয়ে আনন্দ কুমার বিশ্বাস বলেন, ৪৬তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ছে না, এটা ধরে নিয়েই প্রার্থীদের আবেদন করার অনুরোধ করব। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন চলবে। এরপর টেলিটক আমাদের চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানাতে পারবে। আবেদনের সময় বাড়বে কি না তা রোববার বলা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS