News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঈদের ছুটি শেষে যেভাবে চলবে ব্যাংক

ঈদের ছুটি শেষে যেভাবে চলবে ব্যাংক

টানা পাঁচ দিনের ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল, সোমবার খুলছে অফিস, আদালত, ব্যাংকসহ সব ধরনের প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তারা।

ঈদ শেষে রমজানের আগের মতোই চলবে অফিস কার্যক্রম ও ব্যাংকিং লেনদেন। অর্থাৎ, অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানিয়েছিলেন, ঈদের পরে ব্যাংকে লেনদেন নিয়ে কেউ যেন বিভ্রান্তিতে না পড়েন সেজন্য একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। ঈদের পরে ২৪ এপ্রিল থেকে শুরু হবে ব্যাংকিং কার্যক্রম। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে লেনদেন আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS