News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দুবাইয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন; ১৬ জনের মৃত্যু

দুবাইয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন; ১৬ জনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ভবনটির চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।

রবিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ব্যাপক অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার বিকেলে আল রাসে আগুনের সূত্রপাত হয়।

খালিজ টাইমস বলছে, শনিবার দুপুর সাড়ে ১২টার পর দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে প্রথমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। পরে একটি দল ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করে।

বন্দর সাইদ এবং হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো এই অগ্নিনির্বাপণ কর্মকাণ্ডে যোগ দেয়। পরে দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর শুরু হয় কুলিং অপারেশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS