News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৪ ও ২০৯৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৬০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪৮৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টি কোম্পানির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সী পার্ল, বিডি থাই, রূপালী লাইফ, অরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, অলিম্পিক, ইন্ট্রাকো, এমারেল্ড অয়েল, সেন্ট্রাল ফার্মা ও গোল্ডেন জুবলি মিউচ্যুয়াল ফান্ড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ১৪ কোটি ২৩ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ২ কোটি টাকা বেড়েছে। আগের দিন ১২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS