News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আবৃত্তিশিল্পী রেজীনার মুক্তির দাবিতে সমাবেশ

আবৃত্তিশিল্পী রেজীনার মুক্তির দাবিতে সমাবেশ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনার মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।

সমাবেশে সূচনা বক্তৃতা করেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ্। মুক্তির দাবিতে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন একুশে পদকে ভূষিত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সংস্কৃতিজন মানজার চৌধুরী সুইট, জোটের দপ্তর সম্পাদক আবৃত্তিশিল্পী শিরিন ইসলাম এবং নির্বাহী সদস্য সংস্কৃতিজন সঙ্গীতা ইমাম ও নির্বাহী সদস্য আবৃত্তিশিল্পী অনন্যা লাবনী পুতুল।

নিজ কার্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় গ্রেপ্তার রেজীনা ওয়ালী লীনার দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হোক।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS