News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ একাউন্টে সহায়তার টাকা পৌঁছে দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। এদিকে উত্তরায় আয়োজিত পৃথক আরেক অনুষ্ঠানে সহায়তার অর্থ দেয়া হয় বিজিবি মার্কেটের আগুনে জীবিকা হারানো বিকাশ এজেন্টদের মধ্যে।

সহায়তা পাওয়া এজেন্টদের ৪৪ জন বঙ্গবাজার, ১২ জন নিউ সুপার মার্কেট এবং ৮ জন উত্তরার বিজিবি মার্কেটে বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছিলেন। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে, ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটে এবং ১৭ এপ্রিল উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ আগুনে ভস্ম হয় এই ব্যবসায়ীদের দোকান।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ২৫ হাজার টাকা করে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কর্মচারীদের বিকাশ একাউন্টে পৌঁছে দেয়া হয় দ্রুততা, স্বচ্ছতা ও আস্থার সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS